Tuesday, July 20, 2021

বারমুডা ট্রাঙ্গায়েল এর রহসের সমাধান


বারমুন্ডা ট্রাইংগেল ! নাম শুনলেই যেন একটা রহস্যের গন্ধ নাকে চলে এসে , অবশেষে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য সমাধান হলো ।

মূলত পশ্চিম আটলান্টিক মহাসাগরের মাঝে এক পাশের যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ,  অন্যদিকে বারমুডা আর সানজুয়ান পুয়ের্তো রিকোর পাঁচ হাজার বর্গকিলোমিটারের ত্রিভুজাকৃতির অঞ্চলটি বারমুডা ট্রাইঙ্গেল হিসেবে পরিচিত । এ অঞ্চলে প্রতি বছর গড়ে চারটি বিমান এবং ২০টি  জাহাজ রহস্যজনকভাবে নিখোঁজ হয় । এসব জাহাজ ও বিমান নিখোঁজ হওয়ার কোনো ব্যাখ্যা মানুষের কাছে ছিল না । অনেকেই এই বিষয়টিকে ভৌতিক কারণ বলে মনে করতেন । এজন্য অনেকেই এই অঞ্চলকে শয়তানের ত্রিভূজ নামে আখ্যা দিয়ে থাকে । 



সম্প্রতি বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যজনকভাবে বিমান ও জাহাজ নিখোঁজের কারণ উদঘাটনের দাবি করেন ব্রিটিশ বিজ্ঞানীরা । তাদের মতে, বারমুডা ট্রায়াঙ্গেলের অনেকটা ভৌতিক ভাবে বিমান ও জাহাজ অদৃশ্য হয়ে যাওয়ার বড় কারণ প্রকৃতির খামখেয়ালি । ঝড়ের কবলে পড়ে এবং ঢেউয়ের মধ্যে হারিয়ে যায় এসব বিমান ও জাহাজ । এখানকার কোন কোন ঢেউ 100 ফুট বা 30 মিটার পর্যন্ত উঁচু হতে পারে । ফলে কোনো জাহাজ এই ঢেউয়ের মুখে পড়লে কোনভাবেই রক্ষা পাওয়ার কোন উপায় থাকেনা ।
  


বারমুডা ট্রায়াঙ্গেলের মূলত বারমুডা , ফ্লোরিডা এবং পুয়ের্তো রিকোর প্রত্যেকটি দিক থেকে আসা ঢেউ গুলো এক জায়গায় মিলিত হয়ে বিশাল ঢেউ সৃষ্টি করে । এর মধ্যে উত্তর ও দক্ষিণ থেকে ঝড় এলে ঢেউ গুলো আরো ভয়ঙ্কর রূপ নেয়  । ঝড়ের সাথে আবার ফ্লোরিডার দিক থেকে ঝড়ো বাতাসের সাথে মিলিত হয় তখন তার রুদ্র রূপ নেয় যার সামনে কোন বিমান বা জাহাজ পড়লে তা মুহূর্তেই ধ্বংস হয়ে যায় । মূলত এটাই কারণ রহস্যজনকভাবে এসব বিমান ও জাহাজ হারিয়ে যাওয়ার । 


0 comments:

Post a Comment